শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনার গুলির সামনে দাঁড়িয়েছি, ভাঙা ডিমে কিছু যায় আসে না: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে তারা ভয় পান না। তিনি দাবি করেন, অতীতে শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাননি, তাই ভাঙা ডিমেও তাদের কিছু যায় আসে না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন আখতার হোসেন।

বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতেও এ ধরনের হামলা চালিয়েছে। উপদেষ্টাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে, দেশে বিরোধী নেতারাও নিয়মিতভাবে তাদের টার্গেট হন। তবে এসব হামলায় তারা ভয় পান না।

আখতার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। তাই কারো ভাঙা ডিমে কিছু যায় আসে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস চালিয়েছে এবং চালাতে পারে। কিন্তু মানুষ অতীতেও জীবন উৎসর্গ করে তাদের মোকাবিলা করেছে। সামনের দিনগুলোতেও জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। তার দাবি, আওয়ামী লীগ তাদের সন্ত্রাস নিয়ে আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। সূত্র: চ্যানেল আই 

  • সর্বশেষ
  • জনপ্রিয়