শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর

প্রায় সাড়ে ১৭ বছর পর হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এক সময় স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। 

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে আরও অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স, সিনিয়র সচিব নাসিমূল গণি এবং পুলিশের আইজি  বাহারুল আলম। 

জানা গেছে, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পাবে বলে সাবেক এই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এছাড়া দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাবর। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানের সঙ্গে তার নামও আসামির তালিকায় যুক্ত হয়। পরে ২০১৮ সালের ১ অক্টোবর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট রায়ে তাকে খালাস দেন।

২০২৫ সালের ১৬ জানুয়ারি সব মামলা থেকে মুক্তি পান বাবর। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে দীর্ঘ সাড়ে ১৭ বছরের কারাবাসের অবসান ঘটে তার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়