শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্বাধীনতার পর রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বিএনপি। উন্মুক্ত করে দেন বহুদলীয় গণতন্ত্রের পথ। প্রায় চার যুগের এই পথচলায় নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দলটির প্রতিষ্ঠা না হলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো বাংলাদেশ। জেল, জুলুম, গুম, খুন নির্যাতনেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজও সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ভোরে দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন সারাদেশের সকল মহানগর ও জেলা পর্যায়ের নেতারা আলোচনা সভা ও র‌্যালি করবে।

২ সেপ্টেম্বর দুপুর দুইটায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। ৩ সেপ্টেম্বর সারাদেশের উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণসহ নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করবে দলটি। ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়