শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৯:৫২ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

মনিরুল ইসলাম: ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। বিএনপি সেটা বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাত ৯টায় তিনি এ কথা বলেন।

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়।

মির্জা ফখরুল বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত দলের অন্য সদস্যরা হলেন– স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় পার্টি নিয়ে কোন আলোচনা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়