শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১২:১৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

সম্প্রতি ময়মনসিংহের নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশে বসা নিয়ে ভাইরাল ভিডিওর একটি ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি জানান, মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতাদের মধ্যে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে তাকে বিএনপির চেয়ারম্যান একান্তভাবে ডেকে পাশে বসার জন্য নির্দেশ দেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) ফেসবুকের এক পোস্টে এসব কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ‘আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা। তাই গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। আমি কেডস পরিহিত বিদায় বসতে সমস্যা হয়।

পরবর্তীতে গুম-খুন-নির্যাতিতদের নিয়ে যুগের অধিক সময় ধরে যুগান্তকারী ভূমিকা পালনকারী আতিকুর রহমান রুমন ভাই (আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার) এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান।

তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি।’ ছাত্রদলের সভাপতি বলেন, ‘সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিতবোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫টি জেলা বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে।’

রাকিব বলেন, ‘মূল ভিডিওটি আপলোড করলাম। আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত-মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতাকর্মীদের শ্রম-ঘামের মূল্য দিতে জানে। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের, আপনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকেই যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন।’ 

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র ১ মাস হলো দেশে প্রত্যাবর্তন করেছেন। আমাদের ধৈর্য ও সহনশীলতা নিয়ে তার ভিশনগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়