শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু ত্বহা-সাবিকুন নাহারের ফের বিয়ে, যা বললেন ইসলামী বক্তা

ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান সাবিকুন নাহার।

তবে এই বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই জানতে চেয়েছেন এই বিয়ে ইসলামসম্মত কি না? এ বিষয়ে আরেক ইসলামী বক্তা প্রিজনার্স রাইট মুভমেন্টের স্থপতি আতাউর রহমান বিক্রমপুরী এক ফেসবুক পোস্টে বলেন, আমাদের মোমিন ভাই আবু ত্বহা আদনানের ব্যাপারে অনেকেই হাল জমানার জুলেখার পক্ষ থেকে আরোপিত অপবাদ বিশ্বাস করেছিলেন। আবার কেউ বিশ্বাস না করলেও বিদ্বেষবশত মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন।

কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন আমাদেরকে পথ দেখিয়েছিল।

এই বিয়ে ইসলামসম্মত জানিয়ে আতাউর রহমান বিক্রমপুরী বলেন, তারা খোলা তালাক করেছিল। এ ধরনের তালাকের পর মহিলা আগের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে নতুন করে মোহর ধার্য করে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ করে নিলেই যথেষ্ট। ইদ্দত পালন কিংবা অন্য কোনো পাত্রের সঙ্গে বিবাহ-তালাক হওয়া ছাড়াই এ বিবাহ বৈধ।

এর আগে সাবিকুন নাহার এক পোস্টে বিয়ের তথ্যটি নিশ্চিত করে বলেছিলেন, ‘হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল। তাকদিরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন, যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো। তাই বলে কি চাঁদ কস্মিনকালেও কলঙ্কিত? সে যে আজন্ম আমার চাঁদ-ই ছিল! দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারবার! শুভ্র, স্বচ্ছ, সুন্দরে, চিন্তায় ইবলিসকে তাই ঠাঁই দিইনি আর। ফা লিল্লাহিল হামদ! অতঃপর... আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে! আল্লাহুম্মা লাকাল হামদ।’ উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়