শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পরনারীর সঙ্গে সম্পর্কে নিয়ে মুখ খুললেন আবু ত্বহা নিজেই! (ভিডিও)

জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মুহাম্মদ আদনানকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। স্ত্রী সাবিকুন নাহার সারাহর একাধিক ফেসবুক পোস্টে পরকীয়ার অভিযোগ ওঠার পর এবার নিজেই মুখ খুলেছেন আবু তোহা।

রবিবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন— “কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। তারা আমাকে যত অপবাদ দিয়েছে, আমি সেসব থেকে মুক্ত। কোনো পরনারীর সঙ্গে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই।”

তিনি আরও লেখেন, “স্বামী-স্ত্রী একে অন্যের জন্য মহব্বতের পবিত্র পোশাক। পোশাকের কাজই সতর ঢেকে রাখা—যদিও তা ক্ষতবিক্ষত হয়। স্বামী হিসেবে আমি আজীবন সেটাই করেছি, আজও করছি।”

এর আগে ২ অক্টোবর সাবিকুন নাহার সারাহ একটি ফেসবুক পোস্টে দাবি করেন, এক বিমানবালার সঙ্গে আবু তোহার অবৈধ সম্পর্ক রয়েছে এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশা করেন তিনি। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয় এবং তুমুল আলোচনার জন্ম দেয়। পরে তিনি পোস্টটি সরিয়ে নেন ও ক্ষমাও চান।

কিন্তু এক সপ্তাহ পর, ১১ অক্টোবর আবারও সেই পোস্টের বিষয়বস্তু পুনরায় প্রকাশ করেন সারাহ এবং কমেন্টে দেন বেশ কিছু বিস্ফোরক তথ্য ও ইঙ্গিতপূর্ণ বার্তা।

অভিযোগের জবাবে আবু তোহা লিখেছেন, “আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমার দোষ শুধু অতিরিক্ত ভালোবাসা আর ক্ষমা করতে জানা। অতীত টেনে সম্পর্ক ও দ্বীনকে ক্ষতিগ্রস্ত করা কোনো সমাধান নয়।”

তিনি আরও জানান, “বিষয়টি দেশের বরেণ্য আলেমদের উপস্থিতিতে শরীয়তসম্মত উপায়ে সমাধানের পথে হাঁটা হচ্ছে।”

তবে আবু তোহার পোস্টের পরই সাবিকুন নাহার পাল্টা পোস্টে নতুন অভিযোগ ও কিছু ছবি–ভিডিও প্রকাশ করেন, যা আবারও নতুন বিতর্ক সৃষ্টি করেছে সামাজিক মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়