শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৪ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ ওয়াকআউট করেনি বলে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ের: সিএ ফ্যাক্ট চেক

বাসস: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ছবিতে দাবি করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারা সভাকক্ষে বসে ছিলেন। 

আজ শনিবার সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, যাচাইয়ে প্রমাণ হয়েছে যে, এই দাবি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। 

সিএ প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছে, প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিটি আসলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য শুরুর ঠিক আগ মুহূর্তে তোলা হয়। ছবির ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, ‘প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষমাণ।’ অথচ একই ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে, যেন বাংলাদেশের প্রতিনিধিদল ওয়াকআউট না করে সভায় বসেছিল।

বাস্তবে, নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রসহ বহু দেশের শতাধিক প্রতিনিধি গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন। বাংলাদেশের প্রতিনিধিদলও তখন সভাকক্ষ থেকে বেরিয়ে যায়।

বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য বিশ্বস্ত সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের আসন খালি ছিল। বেসরকারি একাধিক গণমাধ্যম থেকেও এ তথ্য নিশ্চিত হওয়ায় বিভ্রান্তিকর দাবির কোনো ভিত্তি নেই।

এটা স্পষ্ট যে, নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দল সভাকক্ষে ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ে তোলা এবং বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়