শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিনাকী ভট্টাচার্যের ভিডিও বাংলাদেশে বন্ধ কেন?

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের একটি ভিডিও কনটেন্ট বুধবার রাতে বাংলাদেশে সাময়িকভাবে ব্লক করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে পিনাকী দাবি করেন, “আমার আজকের ভিডিও অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ব্লক করে রেখেছে। শেখ হাসিনা সরকারও আমার ভিডিও ব্লক করেনি, অথচ এই সরকার তা বন্ধ করল।” তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি কেন ব্লক করা হয়েছিল তা জানতে পিনাকী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ভিডিও ব্লকের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না। রাতেই ভিডিওটি ব্লকলিস্ট থেকে সরিয়ে নেওয়া হয়। তবে পিনাকীর দাবি, “যতক্ষণই ব্লক থাকুক না কেন, এ ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত।”

২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আলোচনায় আসেন পিনাকী ভট্টাচার্য। এরপর রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ২০১৯ সালের জানুয়ারিতে দেশ ছেড়ে প্রথমে ব্যাংকক, পরে ফ্রান্সে চলে যান। বর্তমানে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে থেকে পিএইচডি করছেন।

পিনাকী আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে ১৯টি বই লিখেছেন। একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি ইউটিউব, ফেসবুক ও এক্সে (টুইটার) সক্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার পক্ষেও অনলাইনে সরব ছিলেন তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়