শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে, জুলাইয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়া লোকজনও তাদের প্রো একাত্তর অবস্থানের জন্য আক্রান্ত হবে—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু।

শনিবার (৩০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে মেঘমল্লার বসু লিখেন, ‘শাহ পরাণের মাজারে শিন্নী বন্ধ হবে, দরবার ভাঙবে, জুলাইয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়া লোকজনও তাদের প্রো একাত্তর অবস্থানের জন্য আক্রান্ত হবে। কিন্তু তার প্রতিবাদ করলেই মুশকিল, ‘আওয়ামী বয়ান পুনরুৎপাদনের পাঁয়তারা’।’

তিনি লিখেন, শেখ হাসিনার অথরিটেরিয়ান ‘সন্ত্রাস দমন আইন’ ব্যবহার করে মানুষকে আটক করলে সেখানে ফ্যাসিবাদ দেখা যাবে না। যারা ৫ বছর ইউনূস চাই বলে গলা ফাটাল ইন্টেরিমের চরম ব্যর্থতার পর তাদের কাউকেই দায় নিতে হবে না। যারা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মামলা খেল তারা জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা হলেও তাদের আওয়ামী লীগের দোসর বলাও জাস্টিফায়েড হবে।

ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি লিখেন, দেশটাকে আপনারা বয়েলিং পয়েন্টে নিয়ে গেলেন। ভালোই। চালায়ে যান। এইসব গা জোয়ারি বেশি দিন অবশ্য টিকে না।

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। বাম গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত প্যানেল এটি। শেখ তাসনিম আফরোজ ইমিকে সহসভাপতি (ভিপি) প্রার্থী করা হয়েছে প্যানেলটি থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়