শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রেতা কম, শেষ মুহূর্তে রাজধানীতে কমলো কোরবানির পশুর দাম

বৃষ্টি-জলাবদ্ধতার কারণে শেষ মুহূর্তে রাজধানীতে কমেছে কোরবানির পশু বেচাকেনা। ফলে অল্প লাভেই গরু বিক্রি করছেন ব্যাপারীরা। ক্রেতারা বলছেন, দুপুরের পর থেকেই কমেছে গরুর দাম। সামর্থ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।

দিনভর বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর গরুর হাটগুলোতেও। দেখা দেয় জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে ক্রেতা সমাগম কমে যাওয়ায় বিকেল থেকেই কমতে শুরু করেছে গরুর দাম।

গাবতলী ও ৩০০ফিটসহ রাজধানীর বিভিন্ন হাটে পর্যাপ্ত কোরবানির পশু সরবারহ থাকলেও দেখা মিলছে না ক্রেতার। যে কারণে গত কয়েকদিনের তুলনায় ১০-১৫ হাজার টাকা কমেই গরু বিক্রি করছেন ব্যাপারীরা।

ক্রেতারাও বলছেন, বৃষ্টির কারণে দুপুরের পর থেকেই কোরবানির পশুর দাম কমেছে। যদিও তাদের দাবি, বড় ও মাঝারি গরু কম দামে মিললেও ছোট গরুর দাম ছাড়তে চাইছেন না বিক্রেতারা।
  
সিরাজগঞ্জের এনায়তেপুত থেকে ১০টি গরু নিয়ে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে গরুর হাটে এসেছেন ইসমাইল মিয়া। বৈরী আবহাওয়ার কারণে অল্প লাভেই আটটি গরু বিক্রি করেছেন তিনি। যদিও তার দাবি, এবারের কোরবানির হাটে লোকসান গুনতে হচ্ছে ব্যাপারীদের।
 
সুরুজ আলী নামের এক ব্যবসায়ী গাবতলী হাটে গরু এনেছেন ১৮টি। ১০টি বিক্রি করতে পেরেছেন। অন্য আটটি গরুর দাম কম বলছে ক্রেতারা। 
 
ব্যবসায়ীদের আশা, বৃষ্টি না হলে হাটে অবিক্রিত গরুগুলো আগামীকালের মধ্যেই বিক্রি হয়ে যাবে। নয়তো তাদেরকে এবার বড় লোকসান গুনতে হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়