শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১১:৪৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভেক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মে এবং ২৮ মে সব আইভেকে ভিসা-সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

এ সময়ের মধ্যে নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত সেবা স্থগিত থাকবে।

আইভেক জানিয়েছে, সব কেন্দ্রের নিয়মিত ভিসা কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।

বিবৃতিতে ভারতীয় ভিসার জন্য আবেদনকারী ও সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরিকল্পনা সে অনুযায়ী করার পরামর্শ দেওয়া হয়েছে।  উৎস: কালবেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়