শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় সারাদেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিএলসি)।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাত ৯টায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। উৎপাদন হয়েছে ১৭ হাজার ২০০ মেগাওয়াট।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার সমন্বিত উদ্যোগ, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং জাতীয় গ্রিডের স্থিতিশীলতার কারণে এই নতুন রেকর্ড সম্ভব হয়েছে।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সারাদেশে সুষ্ঠুভাবে এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ সঞ্চালন করেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ এবং সংশ্লিষ্ট সব বিতরণ সংস্থার সমন্বিত প্রয়াসে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়