শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি উন্নয়ন কর আদায়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার করতে ও সেবার গতি বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ ছাড়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সব সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়— 

ক) ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে।

খ) অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে বাতিল করতে হবে, যা নাগরিকরা জানতে পারেন।

গ) সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সন, জমির ব্যবহারভিত্তিক শ্রেণি বিষয়ে আপত্তি দায়ের হলে এ বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়