শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে চার মাসে ৭২ জনের মৃত্যু বজ্রপাতে, সতর্কতা জারি

দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। শুধুমাত্র চলতি বছরের প্রথম চার মাসে বজ্রপাতে দেশে ৭২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষক।

শনিবার (২ মে) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি থেকে বলা হয়, দেশজুড়ে বজ্রপাতে মৃত্যুর তালিকায় এগিয়ে রয়েছেন কৃষকরাই। সর্বশেষ গত ২৬ এপ্রিল বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এমন প্রেক্ষাপটে কৃষকদের জীবন রক্ষায় সচেতন করার পাশাপাশি কিছু নির্দেশনা দিয়েছে। 

এতে আরও বলা হয়, মে দিবস উপলক্ষে শুক্রবার মুন্সিগঞ্জের আড়িয়াল বিল এলাকায় সরেজমিনে গিয়ে শতাধিক কৃষকের মাঝে বজ্রপাত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে কৃষকদের নিরাপদ থাকার বিভিন্ন কৌশলও শেখানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে কৃষকদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনার কথা জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়