শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই: তারেক রহমান 

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই।

কথা একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। সেজন্যেই শ্রমিকরা বিভিন্ন সেক্টরে কাজ করেন। আজ শ্রমিক ভাইদের উদ্দেশে বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন তেমনি আপনাদের খাতায় আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই। আমি একজন শ্রমিক হিসেবে দেশ গড়ার কাজে শরিক হতে চাই। আমার মন্ত্রীসভার সকলে বলেছি  শ্রমিক হিসেবে  গড়ার কাছ করতে হবে।

শুক্রবার ১ মে বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার টাকা ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে।

তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শ্রেণিপেশার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়া পর পরই বন্ধ কল-কারখানা চালু করার নির্দেশনা দিয়েছে। পর্যায়ক্রমে সবগুলো চালু করা হবে যাতে যেন শ্রমিকরা কাজ করতে পারে। শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়