শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিভিআইপি সুবিধা সাধারণ নিয়ম ৬ মাস, ড. ইউনূস পাবেন ১ বছর

প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর অথবা পদত্যাগের পর ৬ মাস পর্যন্ত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে থাকবেন। তবে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন অক্ষুণ্ন রাখায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বছরই ভিভিআইপি মর্যাদা পাবেন। গত ২৩শে এপ্রিল বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২ (ক)-এ দেয়া ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গত ১০ই ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অক্ষুণ্ন রেখে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে তাদের স্ব স্ব দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করার তারিখ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলো।

গত ১০ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনটি অক্ষুণ্ন রাখায় মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি ঘোষণার মেয়াদ এক বছর বহাল থাকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়