শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:৪৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘জঙ্গিবাদ’ ছিল রাজনৈতিক হাতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত ফ্যাসিবাদ আমলে এই শব্দটি উচ্চারিত হতো। তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করতো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কিছু উগ্রপন্থি গ্রুপ এবং মৌলবাদী রাজনৈতিক দলও সক্রিয় থাকতে দেখা যায়। তবে আমাদের দেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বর্তমানে এ ধরনের জঙ্গিবাদের প্রচলন নেই।

সম্প্রতি নিরাপত্তা এক চিঠি প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়নি। তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে সাবধানতা অবলম্বন করা হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) যেগুলো আছে, সেগুলো সবসময়ই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এসব স্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বিভিন্ন বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটা আগে যেমন ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়