শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ বছরের নাহি হত্যায় নানা-নানির যাবজ্জীবন 

আট বছর আগে ঢাকার মেরাদিয়ায় ৮ বছরের শিশু সাফওয়ান আল নিনাদ হত্যা মামলায় তার মায়ের মামা জহিরুল ইসলাম ওরফে লুড্ডু ও লুড্ডুর স্ত্রী খাদিজা আক্তার রাণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতরা সম্পর্কে নিহতের নানা-নানি হন।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ মামলার রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বলেন, ‘দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে। ৯০ হাজার টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদালত নির্দেশ দিয়েছেন।’

রায় ঘোষণার আগে জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির হন। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সময় ৮ বছর বয়সী নিনাদ বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০১৮ সালের ১৫ জুন রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন (ঈদের দিন) দুপুরে বাড়ির পাশে বেকারির পণ্যবাহী একটি ভ্যানগাড়ির ভেতরে শিশুটির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। ওই দিনই অচেনা ব্যক্তিদের আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন নিনাদের বাবা স্বপন বেপারী।

থানা পুলিশ, ডিবি পুলিশ ও পিবিআইয়ের হাত ঘুরে মামলার তদন্তভার আসে সিআইডির ওপর। তদন্ত পেয়ে তারা দুই আসামিকে গ্রেপ্তার করেন। নিনাদের নানা জহিরুল সম্পত্তি দিতে না চাওয়ায় আসামিরা শিশুটিকে হত্যা করেন বলে তদন্তে উঠে আসে।

তদন্ত শেষে ২০২১ সালের ৮ জুন দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম। পরের বছর ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মামলার বিচার চলাকালে আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়