শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে: মির্জা ফখরুল

বাসস।। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে  এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পক্ষে জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে সারা দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব স্তরের স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।

সংসদকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতির ওপর নির্ভর করে। এসব প্রস্তুতির মধ্যে রয়েছে- ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ, নির্বাচন সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ধর্মীয় উৎসব ও পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনা, আবহাওয়া পরিস্থিতি মূল্যায়ন, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী জানান, আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার আগে প্রাক-প্রস্তুতির জন্য কমপক্ষে ৪৫ দিন সময় প্রয়োজন হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়