শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০২:২০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও দৃঢ় করবে: প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য বন্ধন বাংলাদেশ-ভারতের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও দৃঢ় করবে।

দুই বাংলার জয়প্রিয় শিল্পীদের সংগীতের পরিবেশনায় দেশটির হাইকমিশন ঢাকায় পালন করলো বাংলা বর্ষবরণ উৎসব।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে জমেছিল দুই বাংলার মানুষের চা-গল্প-আড্ডার আন্তরিকতার সঙ্গে সঙ্গীতের মনোরম মূর্চ্ছনা। ভারতীয় হাইকমিশন এবং এইচএসবিসি বাংলাদেশের যৌথভাবে আয়োজন করে বাংলা বর্ষ বরণের বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা—‘বাঁধন আছে প্রাণে প্রাণে’।
 
সংগীতের মাধ্যমে দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার বার্তা নিয়ে এ অনুষ্ঠানে যোগ দেন সরকারের প্রতিনিধি, ভারতীয় হাইকমিশনার, কূটনীতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।
 
নববর্ষকে ঘিরে সুর আর আবেগের এক অনন্য আয়োজনে দুই বাংলায় তুমুল জনপ্রিয় শিল্পী অদিতি মহসিন এবং শ্রীকান্ত আচার্য্যকে পাওয়া যায় একই মঞ্চে।
  
সুরের মূর্ছনার মুগ্ধতা কাউকে ফিরিয়ে নিয়ে গেছে শৈশবে, অনেককে আবার তারুণ্যে। অদিতির রবীন্দ্র সঙ্গীত মনের কোণের অনুভূতিকে যেমন নাড়া দিয়েছে, তেমনি শ্রীকান্তের যন্ত্রণা-আবেগ-প্রেমের আকুতি আবারো ভাবিয়েছে সবাইকে।
 
অনুষ্ঠান শেষে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য বন্ধন- বাংলা ভাষা বাংলাদেশ-ভারতের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ককে আরও দৃঢ় করবে।
 
সুর আর গানের জাদু দেশের সীমানা পেরিয়ে মানুষকে যুক্ত করে হৃদয়ের বন্ধনে বলেও মন্তব্য করেন প্রণয় ভার্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়