শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা কমাতে সরকার পরীক্ষামূলকভাবে চালু করা ‘ফুয়েল পাস’ উদ্যোগ শুরুতেই হোঁচট খেয়েছে। পরীক্ষামূলকভাবে রাজধানীর নির্ধারিত দুটি ফিলিং স্টেশনে চালু করা হয়েছিল এই কার্যক্রম। তবে আজ থেকে নির্ধারিত অ্যাপে প্রবেশ করতে পারছেন না ক্রেতারা।

সরকার পরীক্ষামূলকভাবে ঢাকার যে দুটি পাম্পে ফুয়েল পাস পদ্ধতি চালু করেছিল, তার একটি তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন। রোববার (১২ এপ্রিল) দুপুরে পাম্পটিতে আগের চিত্রই দেখা গেছে। সূত্র: জাগো নিউজ

পাম্পে তেল নিতে আসা ক্রেতারা বলছেন, ফুয়েল পাসের অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না, তাই আগের নিয়মেই তেল নিতে হচ্ছে। পাম্পের কর্মচারীরা বলছেন, সার্ভার জটিলতার কারণে ফুয়েল পাস বন্ধ রয়েছে। তাই আগের নিয়মেই তেল সরবরাহ করা হচ্ছে।

ট্রাস্ট ফিলিং স্টেশনের কর্মচারী শাহরিয়ার বলেন, গতকাল পর্যন্ত আমরা ফুয়েল পাসের মাধ্যমে তেল দিয়েছি। আজ সকাল থেকে দিতে পারছি না, সার্ভার বন্ধ হয়ে আছে।

পাম্পটিতে তেল নিতে আসা মনিরুল বলেন, অ্যাপে নিবন্ধন করেছিলাম। ভাবলাম আজ তেল নেব, এখন দেখি অ্যাপ আর কাজ করছে না। এখন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে।

৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

ট্রাস্ট ফিলিং স্টেশনে সারিতে থাকা মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ ঘণ্টা অপেক্ষার পর তারা তেল নিতে পারছেন। দীর্ঘ সময় অপেক্ষার পর মোটরসাইকেলে তেল নিতে পেরে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।

মোটরসাইকেল চালক রাফসান বলেন, সকাল ৮টায় এসে জাহাঙ্গীর গেটের ওখানে দাঁড়িয়েছি। গাড়ি ঠেলতে ঠেলতে মাত্র পাম্পের সামনে এলাম। তেল নিতে পাঁচ ঘণ্টা গেল।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আমির হোসেন বলেন, বাইকটি এক সপ্তাহ ধরে বন্ধ রেখেছিলাম। বাসে করে অফিসে যাতায়াত করতাম। বাসে যেতে দুই ঘণ্টা করে সময় লাগত। এজন্য ভাবলাম পাঁচ ঘণ্টা সারিতে দাঁড়িয়ে হলেও বাইকে তেল নেওয়া দরকার। অবশেষে তেল পেলাম। অন্তত ১০ দিন চলতে পারবো।

আরেক মোটরসাইকেল চালক শুভ বিশ্বাস বলেন, তেল নিতে এত ভোগান্তিতে পড়তে হবে আগে কোনোদিন ভাবিনি। সরকার বলছে তেল আছে, তাহলে তেল যাচ্ছে কোথায়? এই রোদে-গরমে যে পরিমাণ কষ্ট করতে হচ্ছে—আমাদের ভোগান্তি কেউ দেখে না।

অ্যাপে প্রবেশ বন্ধ, করা যাচ্ছে না নিবন্ধন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উদ্যোগে গত ৯ এপ্রিল থেকে চালু হয় ফুয়েল পাস। প্রাথমিকভাবে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এই কার্যক্রম চালু হয়েছিল। তবে ফুয়েল পাস নিতে অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারছেন না অনেকেই।

তবিবুর রহমান নামের এক মোটরসাইকেল চালক বলেন, গতকাল থেকে চেষ্টা করছি, নিবন্ধন করতে পারছি না। সবকিছু দেওয়ার পর বলছে আবার চেষ্টা করুন। চালু না হতেই বন্ধ হয়ে গেল!

সারোয়ার নামের আরেকজন বলেন, অ্যাপে কিছু করা যাচ্ছে না। মনে হয় সার্ভারে সমস্যা। গতকাল রাত থেকে চেষ্টা করছি, পারিনি। আজ সকালে এসে সারিতে দাঁড়ালাম। মাত্র তেল নিয়ে বের হলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়