শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৩:০৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ওসিকে প্রত্যাহার

রোববার (৫ এপ্রিল) জেলার সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক ও সদর মডেল থানার ওসি আব্দুল হালিমকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

রোববার রাতে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি জানান, রোববার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা এক আদেশের মাধ্যমে জেলার সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার দুই ওসিকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে এই তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট আদেশে কোন কারণ উল্লেখ করা হয়নি।
 
প্রত্যাহার তিন ওসির বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ২ এপ্রিল জেলার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনকেও প্রত্যাহার (ক্লোজড) করে তার স্থলে এ এইচ এম সালাউদ্দিন নামে এক পুলিশ পরিদর্শককে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়