শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিনের বিরতির পর ফের শুরু হলো সংসদ অধিবেশন

দুই দিনের বিরতির পর সংসদ অধিবেশন আবারও শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আজও আলোচনা হবে সংসদ অধিবেশনে। ধারণা করা হচ্ছে এ নিয়ে কিছুটা শোরগোল হতে পারে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শুরু হয় সাড়ে ৩ টায়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এতে সভাপতিত্ব করছেন।

দিনের কার্যসূচি অনুযায়ী, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এদিন প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম, বাণিজ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম নিয়ে প্রশ্নোত্তর দিবেন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। চলতে পারে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনাও।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়