শিরোনাম
◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে ক্রিস রাইট প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বৈঠকে ড. খালিলুর রহমান বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

এ প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে ক্রিস রাইট বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করেন এবং এ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের অনুরোধগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তিনি ও তার টিম।

বৈঠকে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষে ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশন বিভাগের সহকারী সচিব অড্রে রবার্টসনসহ জ্বালানি দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়