শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১২:৫৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি

মনিরুল ইসলাম: ২০১২ সালে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান জানতে চেয়েছেন তার স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ দাবি জানান তিনি।

লুনা বলেন, ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের পরিবার এখনো জানতে পারেনি তাদের স্বজনদের পরিণতি কী। “আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি অনেকদিন, কিন্তু এখনো জানি না আমাদের স্বজনরা কোথায়,”—বলেন তিনি।

তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

এ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ গণভোটের বিরোধিতাকে গুম-খুনের সমর্থন বলে মন্তব্য করেন এবং জনগণের মতামত উপেক্ষা না করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়