শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ৩১ মার্চ সংসদে ২ ঘণ্টার আলোচনা

মনিরুল ইসলাম: জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিয়েছে বিরোধী দল। এ নোটিশের ওপর আগামী ৩১ মার্চ সংসদে ২ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হবে বলে রুলিং দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ১৩ দিনের বিরতির পর বিকেল ৩টায় ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হয়।

প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিশটি উত্থাপন করেন এবং তাৎক্ষণিক আলোচনার দাবি জানান।

তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনা শেষ হওয়ার পরই এ বিষয়ে আলোচনা করা যেতে পারে।

এ সময় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিধি অনুযায়ী কার্যক্রম চালানোর পক্ষে মত দেন। অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিষয়টিকে সর্বাধিক জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে তাৎক্ষণিক আলোচনার দাবি জানান।

উভয় পক্ষের বক্তব্য শুনে ডেপুটি স্পিকার রুলিং দিয়ে জানান, আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দিনের কার্যসূচি শেষে এ বিষয়ে ২ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদের আওতায় সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং তাতে ‘হ্যাঁ’ ভোটের জয় হয়। এর পরিপ্রেক্ষিতে বর্তমান সংসদ নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়