শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রশাসনের দুজন সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। এর আগে প্রত্যাহার করা একজন সচিবের প্রত্যাহারের আদেশ স্থগিত করা হয়েছে। এ ছাড়া দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। একই সঙ্গে সদ্যসচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ রোববার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নুর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সেই আদেশ স্থগিত করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া ২৫ মার্চ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে বদলি করা হয়। নতুন করে তাঁকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে গত ২৫ মার্চ সচিব পদে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়েছিল। নতুন করে তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে পদায়ন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়