শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের 'সংসদ কমিটি'র ১ম বৈঠক অনুষ্ঠিত

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের 'সংসদ কমিটি'র ১ম বৈঠক আজ  শনিবার কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ এর চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস‌্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মোঃ শহিদুল ইসলাম, নায়াৰ ইউসুফ আহমেদ, এস, এম, জাহাঙ্গীর হোসেন, মোঃ সাইফুল আলম এবং মোঃ আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৫০ ও ২৫১ বিধির বিষয়াবলি ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়; মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবন ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনের সংস্কার ও মেরামত সম্পর্কিত সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগ এর কাজের অগ্রগতি; শেরে-ই-বাংলা নগরে অবস্থিত (এমপি হোস্টেল) ১৫৬টি অফিস কক্ষের সংস্কার ও মেরামত; সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে (২৪ ঘণ্টা) চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়ন/সংযুক্তি প্রদান; মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ফ্ল্যাটসমূহে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ভবনসমূহের জন্য নির্ধারিত জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এর স্ত্রীর মৃত‌্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং মরহুমাকে যেন মহান আল্লাহ তায়ালা জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ‌্য করার তৌফিক দান করেন সেজন‌্য দোয়া করা হয়। নতুন সংসদের যাত্রায় বাংলাদেশের জনগণের উপর পরম করুণাময়ের রহমত প্রার্থনা করে মোনাজাত করা হয়।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস‌্যদের আবাসন ভবনের আসবাবপত্র তৈরি, মেরামত ও প্রয়োজনীয় সংস্কার করে যতদ্রুত সম্ভব প্রস্তুত করার নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি আসবাব পত্রের গুণগত মান যেন ভালো হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম এর সমস‌্যা চিহ্নিতকরণের এর জন‌্য গঠিত কমিটিকে সমাধানের লক্ষ‌্যে সুপারিশসহ আগামী ০৩ এপ্রিল ২০২৬ আরিখের ভিতর রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন ও চিকিৎসা সেবার পরিধি বাড়ানোর লক্ষ‌্যে কার্ডিয়াক চিকিৎসার প্রয়োজনীয় ডাক্তার পদায়ন, যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ অ‌্যাম্বুলেন্স ক্রয়, লাশবাহী ফ্রিজিং গাড়ি ক্রয় এবং স্বনামধন‌্য কোম্পানী থেকে ঔষধ ক্রয়ের সুপারিশ করা হয়।

বৈঠকে, প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ‌্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়