শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ চাহিদা বৃদ্ধির সুযোগে কালোবাজারির প্রভাব দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগে একটি পেট্রলপাম্পে যে পরিমাণ তেল এক দিনে বিক্রি হতো, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে মানুষ অতিরিক্ত তেল সংগ্রহ করায় সেই তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এতে বাজারে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি তদারকি করছে। হঠাৎ চাহিদা বৃদ্ধির পেছনে কিছু অসাধু চক্রের দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে।’

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়, মেইনটেন্যান্সের জন্য বন্ধ রাখতে হয়। বর্তমান যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজান মাসে কোথাও উল্লেখযোগ্য কোনো সমস্যা হয়নি। তবে ঝড় বা প্রাকৃতিক কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, সেটি লোডশেডিং নয়।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়