শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ‌্যমে শক্তিশালী গ‌ণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই:  চীফ হুইপ

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ‌্যমে শক্তিশালী গ‌ণতান্ত্রিক সরকার গড়ে তুলতে বদ্ধপরিকর। সংসদীয় মূল্যায়নের মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রস্তুত করা হবে, যা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা দৃঢ়ীকরণে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংসদের কার্যকারিতা আরও জোরদার করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংসদ ভবনে চীফ হুইপের দপ্তরে ‘সংসদীয় মূল্যায়ন মিশন’ কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত International Foundation for Electoral Systems (আইএফইএস)-এর একটি দল তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।  সাক্ষাৎকালে চীফ হুইপ এসব কথা বলেন।

আইএফইএস মিশনের লক্ষ্য ছিল জাতীয় সংসদের কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও শক্তিশালী করার উপযোগী সুপারিশ প্রণয়ন।

বৈঠকে জাতীয় সংসদের বর্তমান অবস্থা, প্রাতিষ্ঠানিক শক্তি, কার্যকারিতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মিশনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ দলের সদস্যরা হলেন— জন লি, গণতন্ত্র ও শাসনব্যবস্থা বিশেষজ্ঞ; অধ‌্যক্ষ নিজাম আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ; রুমানা আমিন অর্চি, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, আইএফইএস বাংলাদেশ; এবং নিনাদ মেরিনকোভিচ, কনসালট্যান্ট ও এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক নির্বাচন কার্যক্রম উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়