শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০১:৫৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঈদের শুভেচ্ছা বিনিময়

৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বহু বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বাংলাদেশের মানুষের দোয়ায়, আমি ও আমার পরিবার দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে পেরেছি। এ জন্য আমি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও কূটনৈতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি এই দেশের একজন নাগরিক হিসেবে দোয়া করি, আল্লাহ যেস সবাইকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদের সেই রহমত দেন, আমরা যেন দেশের মানুষের চাওয়া প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলেতে পারি।

তিনি বলেন, ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি।

প্রধানমন্ত্রী বলেন, ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আপনাদের এই নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সাবাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়