শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ১২:১৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি।

বিমানবন্দরে বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়া ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সূত্র জানায়, ইরানে আটকে থাকা বাংলাদেশিদের প্রথমে তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়কপথে আনা হয়। এরপর আজারবাইজান থেকে বাকু পর্যন্ত সড়কপথে নেওয়া হয়। বাকুর বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছে দেওয়া হয়।

ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের প্রত্যাবাসনের বিষয়টি তদারকির দায়িত্বে রয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক। এছাড়া, ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বাকুতে প্রবাসীদের প্রত্যাবাসনে সহযোগিতা করছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রবাসীদের দেশে আনা হয়।

উল্লেখ্য, গত বছরের জুনে ইরান ও মার্কিন-ইসরায়েলের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশিদের দেশে ফেরানো হয়েছিল। সে সময় ইরান থেকে সীমান্ত দিয়ে পাকিস্তান হয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশিরা দেশে ফিরে আসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়