শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৪:০১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতরের আগে আজ সোমবার (১৬ মার্চ) শেষ কর্মদিবস। কাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে  টানা সাত দিনের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

জানা গেছে, স্বাভাবিক নিয়মে আগামীকাল মঙ্গলবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ১৯ মার্চ থেকে ২৩ মার্চ টানা ৫ দিন থাকবে ঈদের ছুটি। মাঝখানে একদিন ১৮ মার্চ বুধবার ছিল অফিস খোলা। কিন্তু ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে টানা ৭ দিনের ছুটি নিশ্চিতে বিভিন্ন  মহল থেকে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ওই দিন নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে।

চলতি বছরের নির্ধারিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দুদিন করে মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সেই হিসাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচদিন ঈদের ছুটি আগে থেকেই নিশ্চিত ছিল।

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির মাধ্যমে টানা সাত দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। তাই সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি কাটাবেন। ২৪ মার্চ খুলবে সরকারি অফিস, আদালত, ব্যাংক- বিমাসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পরের দিন ২৫ তারিখ অফিস করে আবার ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সরকারি ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এর পরের দুদিন ২৭ এবং ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ভোগ করে ২৯ মার্চ থেকে নিয়মিত অফিস শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। যেসব চাকরিজীবীরা ২৪ এবং ২৫ মার্চ দুদিনের ছুটি ম্যানেজ করতে পেরেছেন, তারা ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের (অর্থাৎ মাসের প্রায় অর্ধেক সময়) অবসর কাটানোর সুযোগ পাচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়