শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে ভিজিট ভিসা ও অনুপস্থিতির সময়সীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ভিজিট ভিসার মেয়াদ ও অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা বর্ধিতকরণ বিষয়ে একটি স্পষ্টিকরণ বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এসএম সাইফুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সম্প্রসারণটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য রেসিডেন্সি বিভাগে যাওয়ার প্রয়োজন নেই।

এতে বলা হয়, বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে, এই বর্ধিত মেয়াদের জন্য নির্ধারিত ফি এবং এর ফলে কোনো জরিমানা থেকে সম্পূর্ণ অব্যাহতি থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতে বসবাসরত যেসব ব্যক্তি বর্তমানে দেশের বাইরে আছেন এবং যাদের কুয়েতে ফেরার অনুমোদিত সময়সীমা ইতোমধ্যে অতিক্রম করেছে এবং পরিস্থিতির কারণে কুয়েতে ফিরে আসতে অপারগ, তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হবে, এই ক্ষেত্রে সশরীরে উপস্থিতি এবং নির্ধারিত ফি ব্যতিরেকেই এই বর্ধিত মেয়াদ কার্যকর হবে।

বেলাল নামের একজন প্রবাসীর উদাহরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশে গমন করেছেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার কুয়েতের বাইরে থাকার ৬ মাস অতিক্রান্ত হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কুয়েতে ফিরতে না পারার প্রেক্ষিতে তার অনুপস্থিতির মেয়াদ সংক্রিয়ভাবে ৩০ মে ২০২৬ পর্যন্ত বর্ধিত হয়ে যাবে।

ছুটির হিসাবের সঙ্গে এই বর্ধিত অনুপস্থিতির মেয়াদ সম্পর্কিত নয় বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়