শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় গ্রেফতার দুই বাংলাদেশিকে ফেরত চাইতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে দেশটির কাছে কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে কলকাতা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে গতকাল আমরা জানতে পেরেছি এবং তাদেরকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ নিয়ে তিনি আরও বলেন, 'কলকাতার উপ-কমিশনার ইতোমধ্যে যোগাযোগ করেছে। আমরা ভারতের কাছে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছি। কারণ, আমাদের কাছে যে তথ্য আছে, তা এখন পর্যন্ত যথেষ্ট নয়। কনস্যুলার অ্যাকসেস পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি আসামিরা শনাক্ত হয়, তাহলে আমরা ভারত সরকারের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বন্দিদেরকে ফেরত আনার ব্যবস্থা করবো।'

এই কনস্যুলার অ্যাকসেস পেলে বাংলাদেশের কর্মকর্তারা বন্দিদের পরিচয় যাচাই করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে জানান শামা ওবায়েদ। তারপরই বন্দি প্রত‍্যার্পন চুক্তির আওতায় গ্রেফতারকৃতদের ফেরানোর চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোড ধরে রিকশা করে যাওয়ার সময় গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত শনিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের কথা গতকাল রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়