শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১২:০৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপে কর্মী ভিসা আংশিকভাবে চালু রয়েছে। সরকারি খাতে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেয়ার পর এবার বেসরকারি নিয়োগকারীদেরও অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। 

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপের বর্তমান সরকার। এর কয়েক মাস পর ২০২৪ সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় দেশটি।

তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষানীতি গ্রহণ করে আবারও শিথিল করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেয়া শুরু করে দেশটি।

কোটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ রাখা হলেও ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে ১৭ হাজার ৩৯ জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান। তবে দালালদের কারণে অনেকে বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো ১০ জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এদিকে 'অপারেশন কুরাঙ্গী' নামের এক বিশেষ অভিযানে পবিত্র রমজান মাসেও চলছে ব্যাপক ধরপাকড়। এর মধ্যেই ৭ হাজার ৩৭৫ জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিলসহ ৬ হাজার ৩১৫ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়