শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০১:৫৬ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারসহ ৭ এডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার গুরুত্বপূর্ণ সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স ও স্টাফ অফিসারও রয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপি সূত্র বলছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের ফারজানা ইয়াছমিনকে মেট্রো ইন্টেলিজেন্স বিভাগে, ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের তানজিলা শারমিনকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে, ডিএমপি কমিশনারের (স্পেশাল অ্যাসিস্ট্যান্স) মহসীন আল মুরাদকে খিলগাঁও জোনে, ডিএমপি কমিশনারের (স্টাফ অফিসার) জুয়েল ইমরানকে বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

এ ছাড়া খিলগাঁও জোনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপি কমিশনারের (স্পেশাল অ্যাসিস্ট্যান্স), বাড্ডা জোনের মো. সারোয়ার হোসাইনকে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগের মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়