শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৪:২৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

কারাগারকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন, পুনর্বাসন ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায়।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১৩তম সভা সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে দুপুরে অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে 'Bangladesh Jail' এর নাম পরিবর্তন করে ইংরেজিতে 'Bangladesh Custodial and Correctional Service' এবং বাংলায় 'বাংলাদেশ হেফাজত ও সংশোধনাগার' নামকরণের প্রস্তাব করা হয়।

প্রস্তাবনায় বলা হয়, বর্তমান বিশ্বে অপরাধ ও বিচার ব্যবস্থার ধারণার দ্রুত পরিবর্তন হওয়ায় অপরাধীকে কেবল শাস্তি দেওয়া নয় বরং তার নিরাপদ আটক নিশ্চিত করা, প্রশিক্ষণ ও প্রেষণার মাধ্যমে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা কারাগারসমূহের মূল লক্ষ্য।

এ পরিপ্রেক্ষিতে কারাগারকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন, পুনর্বাসন ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় 'Bangladesh Jail' এর নাম পরিবর্তন করে ইংরেজিতে 'Bangladesh Custodial and Correctional Service' এবং বাংলায় 'বাংলাদেশ হেফাজত ও সংশোধনাগার' নামকরণের প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে গত বছরের ৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সভায়, বাংলাদেশ কোস্ট গার্ডের সাংগঠনিক কাঠামোয় জাইকার অর্থায়নে প্রাপ্ত ২৪টি রেসকিউ বোট এবং একটি ট্রেনিং বোট পরিচালনার জন্য রাজস্ব খাতে ৪২টি পদ সৃজন; শরীয়তপুর জেলাধীন পদ্মা সেতু (দক্ষিণ) খানার কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে নয়টি পদ সৃজন; মুন্সীগঞ্জ জেলাধীন পদ্মা সেতু (উত্তর) থানার কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে নয়টি পদ সৃজন; বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত 'পুলিশ টেলিকম সংস্থা'র ইমার্জেন্সি কল সেন্টারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৭৩টি পদ সৃজন; বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন এবং চার হাজার কনস্টেবল পদ বিলুপ্তির প্রস্তাব তোলা হবে। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়