শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন

মার্চের শুরুতে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার সফরটি হবে দুই দিনের। ৩রা এবং ৪ঠা মার্চ নতুন সরকারের সঙ্গে আলোচনায় বাংলাদেশে থাকছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের প্রথম সৌজন্য সাক্ষাতে আসন্ন এ সফর নিয়ে আলোচনা হয়।

গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সময় ঢাকা-ওয়াশিংটন অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রস্তুতি হিসেবে ঢাকা সফরে আসছেন পল কাপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করে, যা পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে গড়ে উঠেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন অংশীদারত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র পর্যালোচনা করা হয়। 

এছাড়া, বৈঠকে রোহিঙ্গা ইস্যুও গুরুত্বের সঙ্গে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক রাজনৈতিক সমর্থন কামনা করেন।

উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, সব খাতে সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী বছরগুলোতে নতুন উচ্চতায় পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তার কার্যালয়ে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়