শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। 

জানা যায়, আগামী শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা থেকে অফিস করবেন তিনি। এ সময় সংশ্লিষ্ট সবাইকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন তিনি। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। তিনি ৩ বাহিনীর প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এনএসআইন ডিজিডিএফআই প্রধানদের সাথেও বৈঠক করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়