শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা

মহসিন কবির: সকল জল্পনা ও জল্পনার অবসান ঘটিয়ে গঠন করা হলো মন্ত্রিপরিষদ। প্রধনমন্ত্রী হলেন তারেক রহমান। নবীন-প্রবীণদের সমন্বয়ে গঠন করা হলো বিএনপির মন্ত্রিসভা। চব্বিশের আন্দোলনের ভিন্ন প্রেক্ষাপটে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে দেশ গড়তে চান তারেক রহমান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকই বলছেন মন্ত্রিসভা গঠন ভালো হয়েছে। অনেক স্বচ্ছ লোক সরকারে এসেছে। তেমনি এসেচে দক্ষ লোকও। এখন বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার পালা। তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের পালা। 

দ্বাদশ সংসদে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৩৭ জন সদস্য ছিলেন। এর আগে ২০১৮ সালে গঠিত সরকারে সদস্য সংখ্যা ছিল ৪৭। ২০১৪ সালে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা শুরু হয়েছিল ৪৯ সদস্য নিয়ে, যা পরে বেড়ে ৫৩-এ দাঁড়ায়। আর ২০০৯ সালে নবম সংসদের পর গঠিত মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে ৬২ সদস্যে পৌঁছায়।

২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারে মোট ৬০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী ছিলেন। সেই তুলনায় এবার তুলনামূলকভাবে সংযত আকারের মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত মিলছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, মন্ত্রিসভার আকার যৌক্তিক পর্যায়ে রাখা জরুরি। বড় মন্ত্রণালয়ের দায়িত্ব একজন পূর্ণমন্ত্রী এবং ছোট মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর অধীনে থাকলে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সীমিত আকারের মন্ত্রিসভা গঠন করলে ব্যয় সাশ্রয় ও কার্যকারিতা—দুই-ই নিশ্চিত করা সম্ভব। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টি জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমান নতুন সরকারপ্রধান হয়েছেন। বাংলাদেশের নেতৃত্বে আসছেন তিনি, ঠিক তার বাবা-মা দেখে দেখে যেতে পারলেন না।

তার বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ও রাষ্ট্রপতি, যার হাত ধরে ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা পেয়েছিল। মা খালেদা জিয়া তিনবারে ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন। চার দশকের বেশি সময় তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন।

দুই দশক পর আবার চতুর্থবার দেশ পরিচালনায় আসছে ৪৮ বছরের পুরনো দলটি। বাবা-মায়ের উত্তরসূরি হিসেবে রাষ্ট্র পরিচালনার প্রথম দায়িত্বে তিনি জাতীয় সরকার গঠন করবেন কি না সেই আলোচনাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়