শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের বেতন-ভাতা কত হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। আজ মঙ্গলবার শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রথমে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। এরপর বিএনপির সংসদীয় দল বৈঠক করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেছে। ফলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান।

এই অবস্থায় প্রধানমন্ত্রীর বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা নিয়ে জনমনে আগ্রহের সৃষ্টি হয়েছে।

‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুসারে, প্রধানমন্ত্রীর বেতন মাসে ১ লাখ ১৫ হাজার টাকা। মাসিক বাড়িভাড়া ১ লাখ টাকা। অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সরকারি বাসভবন পান এবং সেখানেই থাকেন। প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ৩ হাজার টাকা। এ ছাড়া প্রধানমন্ত্রী বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কাভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল পান।

প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য ব্যয় করা সম্পূর্ণ অর্থই তিনি পাবেন ভাতা হিসেবে। তাঁর অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সব খরচ রাষ্ট্র বহন করবে। প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটির ব্যয় সরকার বহন করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়