শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আপাতত ঢাকায় থাকবেন প্রফেসর ইউনূস

অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস আপাতত কিছুদিন ঢাকায় থাকবেন। এরপর যাবেন বিদেশ। সম্ভবত প্যারিসে। আগামী সপ্তাহে ছাড়বেন যমুনা। যাবেন গুলশানে তার নিজস্ব বাসভবনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে। যমুনাতেই উঠবেন ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান।

গণপূর্ত বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শত ব্যস্ততার মধ্যেও একটি সুন্দুর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিয়ে ড. ইউনূস যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। যদিও অর্থনীতি ভঙ্গুর। কার্যকর কোনো পদক্ষেপ নেননি। বিদেশি বিনিয়োগ নেই। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও দক্ষতার কোনো ছাপ রাখতে পারেননি। মব সন্ত্রাসের বিরুদ্ধে নেননি কোনো শক্ত অবস্থান।

বরং কোনো কোনো ক্ষেত্রে উৎসাহিত করেছেন। ক্ষমতার বাইরে একটি কুচক্রী মহলের কাছে তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। স্বজনপ্রীতি ছিল মাত্রাতিরিক্ত। নিজের সুবিধা অর্জনের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। ছাত্রদের নিয়োগকর্তা বলে নিজেকে হাসির পাত্র করেছিলেন।

জাতীয় স্বার্থের পরিপন্থী কতিপয় চুক্তি করে নিজেকে করেছেন বিতর্কিত। যে কারণে গায়ে লেগেছে ময়লা। স্বজন তোষণের নীতি ছিল দৃষ্টিকটু। গ্রামীণের ঋণ মওকুফ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সব আয়োজনই সম্পন্ন করেছেন ক্ষমতায় থেকে। বাংলাদেশের কোনো সরকারপ্রধান এতো ন্যাক্কারজনকভাবে কোনো প্রয়াস নেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়