শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৫৯ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা

বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব নীলিমা আফরোজ।

এতে বলা হয়, বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি গত বছরের ১৩ মার্চ উভয় দেশের প্রতিনিধির মাধ্যমে স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়া ৯০ দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবে।

উল্লেখ্য, আর্টিকেল ১০(১) অনুসারে গত বছরের ১ জুলাই থেকে গাম্বিয়ায় চুক্তিটি কার্যকর হয়েছে। বাংলাদেশের সব ইমিগ্রেশন চেক পয়েন্টে এ ব্যবস্থা অবিলম্বে কার্যকর হবে। সূত্র: জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়