শিরোনাম
◈ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:৪৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের মোট ১১৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। তবে এই পদোন্নতিকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া; উঠেছে যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কারো বর্তমান কর্মস্থল বা দপ্তর ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমানে যেখানে কর্মরত আছেন সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

এছাড়া, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো নেতিবাচক বা বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০তম ব্যাচের এই পদোন্নতির ক্ষেত্রে অনেক যোগ্য ও দক্ষ কর্মকর্তাকে তালিকায় রাখা হয়নি। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা এবং কর্মজীবনে সুনামের সাথে দায়িত্ব পালন করা বেশ কিছু কর্মকর্তা এবারও পদোন্নতিবঞ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়