শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের বড় দুঃসংবাদ দিল পে-কমিশন

নবম পে-স্কেলে বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর (স্বতন্ত্র বেতন স্কেল) দাবি থাকলেও পে-কমিশন এই বিষয়ে কোনো সুপারিশ করবে না বলে জানা গেছে।

রোববার (১১ জানুয়ারি) পে-কমিশনের এক সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক থাকলেও এটি তাদের সুপারিশের বিষয় নয়। পে-কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে; স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ারভুক্ত।

পে-কমিশনের এক সদস্য বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কমিশন কোনো সুপারিশ করবে না। এ বিষয়ে সুপারিশের এখতিয়ার আমাদের নেই।

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানান, কমিশনের কাছে আমরা স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছিলাম। কমিশনের চেয়ারম্যান বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছিলেন। এখন যদি সুপারিশ না করা হয়, এটি দুঃখজনক।

তিনি আরও বলেন, পে-কমিশন সুপারিশ না করলে নির্বাচিত সরকারের কাছে আমরা এই দাবিটি জানাব।

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে পে-কমিশন আগামী ২১ জানুয়ারি পূর্ণ কমিশনের সভা করবে। সভার আগে আরও একটি প্রস্তুতিমূলক সভা হওয়ার কথা রয়েছে। এই সভায় কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়