শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:১১ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন করেছে নগরবাসী। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও তা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে; বিশেষ করে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এসব বিধিনিষেধ ভাঙতে দেখা যায়।

নগর ঘুরে দেখা যায়, নতুন বছর ২০২৬ শুরু হতে তখনো ঘড়ির কাঁটায় কিছু সময় বাকি। রাত ১২টা বাজার আগেই পৌষের রাতের নীরবতা ভেঙে উৎসবের শব্দে মুখর হয়ে ওঠে নগরী। আতশবাজির আলোয় ঢাকার নিকষ আকাশ ঝলমলে হয়ে ওঠে। বিকট শব্দের সঙ্গে চারদিকে আতশ ছিটকে পড়ে, আর অনেক ফানুস দম ফুরিয়ে গাছের ডালে আর বাসার ছাদে আছড়ে পড়ে।

নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে এবারও শব্দ ও বায়ুদূষণের বিষয়টি উপেক্ষিত হয়েছে। আতশবাজির বিকট শব্দে দুর্ভোগে পড়েছে হাসপাতালের মুমূর্ষু রোগী, বাসাবাড়িতে থাকা বয়োবৃদ্ধ ও শিশুরা। শব্দদূষণ থেকে রক্ষা পেতে অনেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ কয়েকটি নির্দেশনা জারি করে।

ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়