শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:৪১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে: প্রেস সচিব

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ  জানাজার জন্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে, তখন রাস্তার দুই পাশে বিশেষ নিরাপত্তার ব্যবস্হা রাখা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

প্রেস সচিব জানান, পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা দেবে সরকার। ডিএমপির ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া কিছু জায়গায় সেনা সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

শফিকুল আলম জানান, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেওয়া এবং জানাজা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা কাভার করতে পারবেন। কিন্তু দাফনের সময় সব গণমাধ্যমের এক্সেজ থাকবে না, শুধু বিটিভি থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়