শিরোনাম
◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, অবৈধ অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতসহ ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ সংক্রান্ত এক চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। 

নির্বাচন পরিচালনার জন্য ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। 

ইসির চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন গণভোট ও জাতীয় সংসদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী আসনে অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে অগ্রিম বাজেট প্রণয়ন, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত বাস্তবায়ন করা প্রয়োজন।

এছাড়া, পোস্টাল ব্যালট পরিবহন ও সংরক্ষণ স্থানের নিরাপত্তা, ভুল তথ্য ও অপতথ্য বিস্তার রোধ, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাংলাদেশে আগমন উপলক্ষে ক্লিয়ারেন্স দেওয়া ও তাদের নিরাপত্তাও বাস্তবায়ন করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বলা হয়, নির্বাচনী মালামাল পরিবহন, সংরক্ষণ ও বিতরণে নিরাপত্তা বিধান, রিটার্নিং অফিসারের কার্যালয় ও মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ও নির্বাচনের কয়েকদিন আগ থেকে নির্বাচনী এলাকায় সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়